ঝালাকাঠি প্রতিনিধিঃ
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি সংস্থা রুপান্তরের আয়োজনে এই প্রশিক্ষনে সদর উপজেলার ইউপি সংরক্ষিত সদস্য ও তৃণমূল স্তরের নরী প্রতিনিধি ৩১ জন এই প্রশিক্ষনে অংশগ্রহন করেছে।
ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার প্রশিক্ষনের উদ্বোধন করেন। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও রুপান্তরের সমন্বয়কারি মাহফুজুর রহমান প্রশিক্ষন পরিচালনা করেন।










