ঝালকাঠি প্রতিনিধিঃ
আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বেসরকারি সংস্থা উদ্দীপন ঝালকাঠির কবি কামিনী রায় শাখা র্যালি ও আলোচনা সভা আয়োজন করেছে ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উদ্দীপন শাখা কার্যালয় থেকে র্যালি বের হয়। র্যালিটি শহর ঘুরে জেলা মহিলা বিষয়ক কার্যালয় এসে শেষ হয়। মহিলা বিষয়ক কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভায় শাখা ব্যবস্থাপক মোস্তাক আহমেদ সভাপতিত্ব করেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে আয়েশা সিদ্দিকি প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক নিহার রঞ্জন রায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নাসরিন আক্তার। অন্যদের মধ্যে উদ্দীপনের কৈশোর কর্মসূচি প্রোগ্রাম অফিসার শাহাদাত হোসেন। উদ্দীপন কৈশোর কর্মসূচির আয়োজনে পল্লি সহায়ক ফাউন্ডেশন এতে সহযোগিতায় এর আয়োজন করেছে।










