ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর পক্ষে প্রচার প্রচারণা করেছে জেলা ছাত্রলীগ।
আজ শুক্রবার সকালে শহরের চৌ মাথা, থানার মোড়, কলেজ খেয়াঘাট ও ফায়ার সার্ভিস মোড়ে পথচারীদের হাতে নৌকা প্রতীকের লিফলেট তুলে দিয়ে ভোট চান ছাত্রলীগ নেতৃবৃন্দ। এর আগে গতরাতে নলছিটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচনী সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনান।
এদিকে ঝালকাঠি-১ আসনের নৌকা প্রতীকের আলোচিত প্রার্থী ব্যারিস্টর মুহাম্মদ শাহজাহান ওমর বৃহস্পতিবার বিকেলে রাজাপুরে নৌকা প্রতীকের নির্বাচনী প্রধান কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহব্বান জানান ভোটারদের।










