কাঠালিয়া প্রতিনিধি ঃ-
ঝালকাঠি-১ আসনে রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলছে। এখন হচ্ছে গননা।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি ছিলো কম। সকাল ৯টার পর থেকে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে।
এ আসনে মোট ০৮জন প্রার্থী, এর মধ্যে আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী ব্যরিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম নৌকা প্রতিকে প্রতিদ্ব›িদ্বতা করলেও অন্য ৭ জন প্রার্থীর নির্বাচনী এজেন্ট বা ভোট কক্ষে কোন এজেন্ট দেখা যায়নি। নির্বাচনে তাদের প্রচার-প্রচারণাও তেমন ছিলো না।
ভোটদিতে আগত ভোটার আতিকুর রহমান রুবেল জানান, কাগজে কলমে প্রার্থীতা জানান দিলেই তো হয় না, জনসমর্থনেরও প্রয়োজন আছে। ওই সব প্রার্থীদের জনসমর্খনই নাই, তারা এজেন্ট দেবার লোক পাবে কোথায়? কাঠালিয়া উপজেলার কয়েকটি সেন্টার ঘুরে এসব তথ্য জানাগেছে।
ঝালকাঠি-১ আসনে কাঠালিয়া উপজেলার ৪০টি ভোট কেন্দ্রের ভোট গণনা চলছে।










