ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি হাসপাতালের আইটডোরে চিকিৎসা
করাতে এসে সুফিয়া বেগম (৬০) ও শিউলী বেগম (৩০) নামে দুই নারীর গলা থেকে
স্বর্নের দুটি চেইন ছিনতাই হয়েছে। আজ বুধবার (২৫ মে) সকাল সাড়ে ১১টায়
হাসপাতালের আইটডোরের ডাক্তার দেখাতে এসে ১১৪ ও ১১৫ নাম্বার রুমের সম্মুখে
এ ঘটনা ঘটেছে। হাসপাতালের আইটডোরে বহিরাগত ও বিভিন্ন ক্লিনিকের দালালদের
ব্যাপক আনাগোনার কারনে গত একমাসে একাধিক রোগী এধরনের ছিনতাইয়ের শিকার
হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ছিনতাইয়ের শিকার সুফিয়া বেগম জানায়, তিনি চিকিৎসার জন্য শহরের
কাঠপট্টি এলাকার বাসা থেকে সকাল ৯টায় সদর হাসপাতালে এসে বহিবিভাগ থেকে
টিকিট নিয়ে ১১৪ নাম্বার রুমের সম্মুখে চিকিৎসার জন্য অপেক্ষা করছিলেন।
এসময় তিনি ব্লাড টেষ্ট করাতে দিয়ে রুমের বাহিরে বেড় হলে ভীড়ের মধ্যে কে
বা কারা তার গলায় থাকা ১০ আনা সর্নের চেইন ছিনিয়ে নেয়।
ঘটনার শিকার শিউলী বেগম জানায়, তার অসুস্থ ননদকে চিকিৎসা করাতে
হাসপাতালে নিয়ে আসলে ১১৫ নাম্বার রুমের সম্মুখে অবস্থান কালে বেশ কিছু
লোকজন ভীর করে। এসময় ধাক্কাধাক্কির মধ্যে একজন তার গলায় থাকা লকেটসহ ১৪
আনা সর্নের চেইনটি ছিনিয়ে নেয়। মানুষে ভীর হুরাহুরিমেধ্যে ছিনতাইকারীকে
শনাক্ত করার চেষ্ট করলেও ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে তারা জানান।
পরে ভূক্তভুগী দুই নারী ও তাদের স্বজন মাহাতাব হোসেন হাসপাতালের
দ্বিতীয় তালায় অবস্থানরত তত্বাবধায়ক ডা: জহিরুল ইসলামকে বিষয়টি অবহিত
করলে তিনি শীগ্রই সিসি ক্যামেরা লাগাবেন বলে জানিয়ে বিদায় দেন বলে জানান।
তবে এ বিষয়ে জানতে সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: জহিরুল ইসলামকে
একাধিকবার (০১৭১৬৭৬৯৯৩৫) ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি।
এব্যাপারে জানতে চাইলে সিভিল সার্জন ডাঃ মোঃ সিহাব উদ্দিন বিস্ময় ও
দু:খ প্রকাশ করে বলেন, সদর হাসপাতালের সার্বিক দায়িত্ব তত্বাবধায়ক ডা:
জহিরুল ইসলামের। তবে এধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে তার
সাথে আলোচনা করে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বস্থ
করেন।
প্রসঙ্গত, গত ২১ তারিখ ভারতের প্রধানমন্ত্রী প্রদত্ত অত্যাধুনিক
অ্যাম্বুলেন্সটি উদ্বোধনের পূর্বেই হাসপাতালে রাখা অবস্থায় ভারতের জাতীয়
পতাকার ষ্টিকার তুলে ফেলার ঘটনা ঘটলে ব্যাপক আলোড় সৃষ্টি হয়। এঅবস্থায়
দায়িত্বহীনতার আড়াল করতে সদর হাসপাতাল কর্তৃপক্ষ ঝালকাঠি থানায় একটি
সাধারন ডায়রী দায়ের করে ঘটনাটি ধামাচাপা দিতে সক্ষম হয় বলে জানাগেছে।










