ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শেখ রাকিবুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৪ মে) বেলা ১২ টায় কলেজের অফিসার্স লাউঞ্জে এ সংবর্ধনার আয়োজন করে শিক্ষক পরিষদ।
অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বক্তৃতা করেন উপাধ্যক্ষ প্রফেসর শুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদ সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইলিয়াস ব্যাপারী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুকেশ রঞ্জন হালদার,রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান রুবেল, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ, ইতিহাস বিভাগের প্রভাষক মো. আসাদুজ্জামান তালুকদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সরওয়ার আলম সিকদার,ইংরেজি বিভাগের প্রভাষক দেবশ্রী বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষককের এ কলেজের কর্মজীবনে নানা বিষয় স্মৃতিচারণ এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বক্তব্য তুলে ধরেন। পরে ফুলসহ বিভিন্ন শুভেচ্ছা উপহার বিদায়ী সহকারী অধ্যাপকের হাতে তুলে দেন।
উল্লেখ্য, শেখ রাকিবুল ইসলাম ২৭তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে একটি কলেজে ৬বছর প্রভাষক পদে দায়িত্ব পালনের মধ্যেই সহকারী অধ্যাপক পদে পদোন্নতি হওয়ায় বদলী হয়ে ২০১৫ সালে ঝালকাঠি সরকারি কলেজে যোগ দেন। সম্প্রতি গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে তার বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।










