ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. শামীম আহম্মেদের খামখেয়ালীপনার কারণে ঈদ ঘনিয়ে আসলেও বেতন ভাতা না পাওয়ার অভিযোগ করেছেন কর্মচারীরা। বেতন বোনাসের দাবিতে আজ শনিবার সকাল
সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা তত্ত¡াবধায়কের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও কর্মবিরতী পালন করেন তাঁরা। এসময় হাসপাতালের তত্ত¡াবধায়ক ঝালকাঠিতে ছিলেন না। ছুটি না থাকা সত্তে¡ও তিনি ঢাকায় অবস্থান করছেন বলে কর্মচারীরা জানিয়েছেন। এদিকে দুই ঘণ্টা কর্ম বিরতীর ফলে হাসপাতালের সকল সেবা বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।
কর্মচারীরা জানায়, ১০ রমজানের পর সকল সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বেতন বোনাস প্রদান করা হয়েছে। এমনকি ঝালকাঠি সদর হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের বেতন বোনাস প্রদান করা হয়। কিন্তু হাসপাতালের তত্ত¡াবধায় ডা. শামীম আহম্মেদ ইচ্ছে করে ৪৯ জন কর্মচারীর বেতন বোনাস এখনো অনলাইনে দাখিল করেনি। তিনি বেশিরভাগ সময়ই ঢাকাতে থাকেন। ঠিকমত অফিস না করায় তিনি সময়মতো কর্মচারীদের বেতন বোনাস দেননি। এতে এখনো ঈদের কেনাকাটা করতে না পেরে হতাশ হয়ে পড়েছেন কর্মচারীরা। দ্রæততম সময়ের মধ্যে বেতন বোনাস প্রদানের দাবি জানিছেন তাঁরা। অন্যথায় লাগাতার কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দিয়েছেন তাঁরা। খবর পেয়ে ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম এসে কর্মচারীদের শান্ত করলে কর্মবিরতী শেষ করেন কর্মচারীরা।
এ ব্যাপারে হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. শামীম আহম্মেদ বলেন, কর্মচারীদের বেতন বোনাস দেওয়ার এখনো সময় আছে। আমি ঢাকায় ছিলাম, এখন রওয়ানা হয়েছি। দ্রæততম সময়ের মধ্যেই কর্মচারীদের বেতন বোনাস প্রদান করা হবে।










