ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ (সিইএমবি) প্রকল্পের আ্ওতায় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সার্বিক সহায়তায় ঝালকাঠিতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটি সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠীত হয়েছে।
রবিবার বেলা ১২টায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা, আনর্সা ও ভিডিপি কর্মকর্তা, ঝালকাঠি সদর উপজেলার ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ ।
এছাড়্ওা র্আও উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এরপক্ষ থেকে সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশালিস্ট উম্মে আসমা খানম, আরডিএফ এর টীম ম্যানেজার মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা কো-অর্ডিনেটর কাজী আবু নাঈম, মনিটরিং এন্ড ইভ্যুলেশন কো-অর্ডিনেটর আতিকা আজরা অয়ন, কমিউনিকেশন কো-অর্ডিনেটর ন্ওরীন মল্লিক।










