ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝালকাঠির বিচার বিভাগ প্রভাত ফেরি করে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। সোমবার সকার ৯টায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে বিচার বিভাগের বিচারক ও বিচার বিভাগের কর্মকর্তা এবং কর্মচারিরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।
জেলা জজ আদালত চত্বর থেকে প্রভাত ফেরি শুরু হয় এবং শহীদ মিনারে এসে শেষ হয়। এ দিন সকালে জেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব শহীদ মিনারে এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেই সকল প্রতিষ্ঠানে অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। কোন প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা প্রভাত ফেরি করে শ্রদ্ধা নিবেদন করেছেন।










