ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। আজ রবিবার সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর,
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম তালুকদার ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু। সভায় বক্তারা ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন। বর্তমান সরকার জিয়াউর রহমানের অবদানকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বক্তারা। এ ধরণের অপচেষ্টাকে রুখে দেওয়ার আহায়ন জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেওয়া হয় সভা থেকে। দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও তেলের দাম ঊর্ধগতির প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ অবিলম্বে সব জিনিসের দাম কমানোর দাবি জানান।










