ঝালকাঠি প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী ঝালকাঠি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবধনা দিয়েছেন কাঠালিয়া সাংবাদিক ক্লাব ও ঝালকাঠি সিটি ক্লাব ।
গতকাল ২৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে কাঠালিয়া সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ ঝালকাঠি প্রেসক্লাব সভাকক্ষে ফুল দিয়ে নতুন কমিটিকে সংবর্ধনা জানান এবং পরে তাদের হাতে উপহার তুলে দেন।
অপরদিকে সন্ধার পরে ঝালকাঠি সিটি ক্লাবের নেতৃবৃন্দ প্রেসক্লাবের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। প্রেসক্লাবের সদস্যরা উভয় সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।










