ঝালকাঠি প্রতিনিধিঃ
ডেঙ্গু জ্বরের সংক্রমনের হাত থেকে রক্ষার জন্য ঝালকাঠি পৌরসভা মশক নিধন অভিযান শুরু করেছে। বুধবার সকাল ১১টায় ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাওছার হোসেন আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্ভোধন করেন।
তিনি পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও পরিচ্ছন্নকর্মীদের নিয়ে শহরের ড্রেনে মেশিন দিয়ে মশক নিধন কর্মসূচির আনুষ্ঠানিকতা পালন করেন। প্রশাসক বলেন পৌরসভার সংশ্লিষ্ট কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দায়িত্বশীলভাবে শহরের সব এলাকায় মশক নিধন ঔষুধ ছিটানোর নির্দেশনা দেন।
তিনি সতর্ক করে দেন কোন এলাকা ঔষুধ ছিটানোর আওতায় বাদ গেলে এই কর্মসূচি ভেস্তে যেতে পারে কারণ কোন এলাকায় মশার লাভা থাকলে তা অন্য এলাকায় বিস্তার লাভ করতে পারে। এসময় পৌরসভার কাউন্সিলরগণ, নির্বাহী প্রকৌশলী এবং ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










