ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌরসভার সভাকক্ষে নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকারসহ পৌর কাউন্সিলর ও ঝালকাঠির পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৫০জন নগর সমন্বয় কমিটির সদস্য উপস্থিত ছিলেন।
সমন্বয় কমিটির সভায় অন্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন পৌর কাউন্সিলর কামাল শরিফ, নগর সমন্বয় কমিটির সদস্য মনোয়ার হোসেন খান, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সাবেক কাউন্সিলর নাসিমা কামাল, ডঃ কামরুন্নেছা আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা পৌরসভায় মসা নিধনের জন্য স্প্রে ঔষুধ ছিটানো, বাজার এলাকায় কিছু ব্যবসায়ী নারীদের প্রতি উশৃঙ্খল আচরণ, পৌর এলাকায় নারীদের কর্মজীবি করে তোলার জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ খোলা ড্রেনের উপরে ঢাকনা দেয়া এবং পয়নিষ্কাশন ব্যবস্থার উপরে আলোচনা হয়েছে। তবে পৌর কাউন্সিলদের পক্ষ থেকে বাজেট বিভিন্ন খাতে সুনির্দিষ্ট বাজেট না থাকায় কাউন্সিলররা পৌরবাসীর চাপের মধ্যে রয়েছে বলে জানান।










