ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২১ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা পুলিশ সুপারের কার্যালযে অনুষ্ঠিত সভায সভাপতিত্ব করেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায।
উক্ত সভায় ঝালকাঠি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারণ জনগণকে সচেতনকরণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, তদন্তাধীন মামলা সমূহ বিশ্লেষণ করা সহ তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ সমসামযিক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রযোজনীয দিক-নির্দেশনা প্রদান করেন।
অতঃপর শেষ্ঠ পরোয়ানা তামিলকারী এএসআই (নিঃ) অনিমেষ মন্ডলকে ও কর্মদক্ষতা প্রদর্শনের জন্য কনস্টেবল আব্দুর রহমানকে ক্রেস্ট প্রদান করেন।
উক্ত সভায় মোঃ মহিতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,। অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা,ডিআইও-১ সহ জেলা পুলিশের সকল থানা ও তদন্ত কেন্দ্রের ইন-চার্জগণ উপস্থিত ছিলেন।










