ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির জেলা ক্রীড়া সংস্থার ৪ বছর মেয়াদী নির্বচান ১৫ মার্চ। শনিবার নির্বাচনে তফসিল অনুযায়ি ২৭টি পদের ৩৫জন মনোনয়ন পত্র জমা দিয়েছে। সহসভাপতি ৪টি পদে ৫জন, অতিরিক্ত সম্পাদক ১টি পদে একজন, যুগ্ম সম্পাদক দুটি পদে ২জন, কোষাদক্ষ্য ১টি পদে ১জন, নির্বাহি সদস্য ১৪টি পদে ২০ জন, উপজেলা পর্যায়ে সংরক্ষিত সদস্য ২টি পদে ৩জন এবং মহিলা ক্রীড়া সংস্থার সংরক্ষিত দুটি সদস্য পদে ২জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নির্বাচনের রির্টানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের পক্ষে তার মনোনিত প্রতিনিধি মোঃ আলমগির হোসেন মনোনয়নডত্র গ্রহণ করেছেন। আগামীকাল মনোনয়ন পত্র বাছাই এবং ৮ মার্চ ২০২২ চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এই নির্বাচনে সম্পাদক পদে আল মামুন খান ধলু একক প্রার্থী রয়েছে, অতিরিক্ত সম্পাদক পদে মেহেদী হাসান জুয়েল একক প্রার্থী, যুগ্ম সম্পাদক ২টি পদে সোয়েবুর মোর্শেদ সোহেল ও আবু সাঈদ খান, কোষাদক্ষ্য ১টি পদে মোশাররফ হোসনে ও মহিলা ক্রীড়া সংস্থার সংরক্ষিত ২টি সদস্য পদে ইসরাত জাহান সোনালী ও সায়মা আক্তার মনি পদের বিপরিতে একক প্রার্থী হওয়ায় এরা বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হতে পারেন এবং অন্য পদগুলোতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।










