ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা। সোমবার সকালে পৌর স্টেডিয়ামের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী স্থানীয় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রিকন মাহাম্মুদ,মো. মিরাজ খান,আরাফাতুল সোহেল ক্রীড়া সংগঠক মো.তমাল খলিফা আরো অনেকে।
বক্তারা বলেন, ফ্যাসিস্টদের দোসর ও অখেলোয়ারদের নিয়ে গঠিত জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি ৭২ ঘন্টার মধ্যে বাতিল করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দলীয় বিবেচনায় যারা জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ছিলেন বর্তমান অ্যাডহক কমিটিতেও তারা স্থান পেয়েছে। এদের মধ্যে অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কঠিন বিরোধিতা করেছেন। তাই জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক চাপিয়ে দেয়া এই কমিটি অনতিবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের যাবার হুশিয়ারি দেন বক্তারা।










