ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির জেলা কারাগারে জেলার কাজী সমিতি হাজতিদের জন্য ১০টি সিলিং ফ্যান দান করেছেন।
বৃহস্পতিবার বেলা দেড়টায় জেলা কারাগারের সভা কক্ষে জেলা প্রশাসক মোঃ জোহর আলীর কাছে আনুষ্ঠানিকভাবে সিলিং ফ্যান হস্তান্তর করেন জেলা কাজী সমিতির সভাপতি মাওঃ এসএম বসির।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, জেল সুপার নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা ও জেলা কারাগারের জেলার মোঃ জান্নাত-উল-ফরহাদ উপস্থিত ছিলেন। জেলার জানান তার কারাগারে ৩২টি সিলিং ফ্যানের প্রয়োজনীতা রয়েছে। কাজী সমিতির ১০টি সহ ১৬টি ফ্যান দান হিসেবে পাওয়া গেছে এবং অবশিষ্ট ১৬টি বেসরকারী সহযোগীতা থেকে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন।










