ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় প্রাণী সম্পদ বিভাগের ২০২২-২৩ অর্থবছরো কার্যক্রমে শুধুমাত্র গবাদি পশু টিকাদান প্রদানের ক্ষেত্রে ৮৬% অর্জিত হয়েছে।
এছাড়া অন্যান্য কর্মসূচিতে শতভাগ অর্জিত হয়েছে। সরকারি গবাদি পুশু টিকাদান প্রদানের ক্ষেত্রে ২ লাখ ২৫ হাজার লক্ষ্যমাত্রার মধ্যে ১ লাখ ৯১ হাজার ৭৬৫টি গবাদি পশুকে টিকা প্রদান করা হয়েছে এই হার ৮৬%। হাস-মুরগী টিকাদানের ক্ষেত্রে ২০ লাখ ৩৮ হাজার লক্ষ্যমাত্রার মধ্যে ২৫ লাখ ৬৩ হাজার হাস-মুরগীকে টিকা দেওয়া হয়েছে।
৮৫ হাজার ৭০০ গবাদি পশুর চিকিৎসা প্রদানের ক্ষেত্রে ১ লাখ ১৬ হাজার ৫৫১টি গবাদি পশুকে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং হাস-মুরগী ৬ লাখ ২৮ হাজার ৬০০ চিকিৎসা প্রদানের লক্ষ্যমাত্রার মধ্যে ৬ লাখ ৮৪ হাজার ৯৯৩টি হাস-মুরগীকে টিকা প্রদান করা হয়েছে।
গবাদি পশু-পাখির রোগ অনুসন্ধানে নমুন সংগ্রহ প্রেরণ ৩০৫টি স্যাম্পল সংগ্রহের মধ্যে ৩১৭টি স্যাম্পল সংগ্রহ করে পাঠানো হয়েছে বছরে ৩০টি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প স্থাপনের লক্ষ্যমাত্রার মধ্যে ৫১টি হয়েছে। খামারিদের ১২৩৯জনকে প্রশিক্ষণ প্রদানের লক্ষমাত্রার মধ্যে ৪২৪৯জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মাংস প্রক্রিয়াজাতকারীদের ১৮৩জনকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রার মধ্যে ১৮৫জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
২৫৪টি উঠান বৈঠক করার লক্ষ্যমাত্রার মধ্যে ২৭৫টি উঠান বৈঠক করা হয়েছে। স্থায়ী ঘাস চাষ সম্প্রসারণ করার ১৮ একর লক্ষ্যমাত্রার মধ্যে ২৯.৫৮ একরে স্থায়ী ঘাস চাষ সম্প্রসারণ করা হয়েছে। এই অর্থ-বছরে ৮টি মোবাইল কোর্ট পরিচালনার লক্ষ্যমাত্রার মধ্যে ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।










