ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় নতুন কৃষি বিভাগে নতুন প্রকল্প প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্ড পার্টনার্শীপ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে সার বীজ, কীটনাশক, বীজ সংরক্ষণের জন্য ড্রামসহ বিভিন্ন ধরণের উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এবছর এই প্রকল্পের আওতায় ধানের নতুন জাত বিনা-২৫, সরিষা, গম, মুগ ডাল, ফসলের প্রদর্শণী রয়েছে। বায়োপেস্টিসাইড জনপ্রিয়করণ এবং পানি অপচয় রোধ করে অধিক উৎপাদন বৃদ্ধি এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রতিটি প্রদর্শণীতে ৩জন কৃষকের সমন্বয় করে একর প্রতি চাষ হচ্ছে। এবছর জেলায় প্রথমবারের মত ১৭টি প্রদর্শণী প্লটে এই ফসল উৎপাদন হচ্ছে।
প্রকল্পের সাফল্য অর্জিত না হলে এই প্রকল্প এই জেলা ও উপজেলা থেকে অন্য জেলা ও উপজেলায় চলে যাবে।
বুধবার সকাল সাড়ে ১১ টায় ঝালকাঠি সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগের চত্বরে এই প্রদর্শণী উপকরণ আনুষ্ঠানিকভাবে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইসরাত জাহান মিলি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মেদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কৃষিবিদ বেগম খাদিজা, উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










