ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় আভ্যন্তরীণ বোরো সংগ্রহ এখন পর্যন্ত শেষ হয়নি। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে বোরো মৌসুমে ২৫৪৭ মে.টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে এবং একই সময় এই ৪টি উপজেলায় ১৯৩৮.২৫০ মে.টন ধান বরাদ্ধ দেয়া হয়েছিল।
মঙ্গলবার পর্যন্ত ঝালকাঠি জেলায় বরাদ্দের বিপরীতে ৯৭৫.১৬০ মে.টন চাল সংগ্রহ করা হয়েছে এবং অবশিষ্ট রয়েছে ১৫৩১.৮৪০ মে.টন। ঝালকাঠি জেলার মধ্যে নলছিটি উপজেলায় ১টি মাত্র অটোরাইস মিল থাকায় খাদ্য বিভাগকে এই মিল থেকেই সরকারের নির্ধারিত চাল ক্রয়মূল্য ৪৯টাকা কেজি দরে চাল কেনার চুক্তি করা হয়েছে।
অন্যদিকে জেলার সদর উপজেলায় বোরো আবাদ থেকে ৪০৩ মে.টন, নলছিটি উপজেলায় ৪৭২ মে.টন, রাজাপুর উপজেলায় ২৬ মে.টন ও কাঠালিয়ায় ২৫ মে.টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল। পরবর্তীতে লক্ষ্যমাত্রা ১০১২.২৫ মে.টন অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়। এ নিয়ে সর্বমোট বরাদ্দের পরিমাণ ছিল ১৯৩৮.২৫০ মে.টন এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত ১৮২০.২৫০ ধান সংগ্রহ করা হয়েছে। অবশিষ্ট রয়েছে ১১৮ মে.টন। খাদ্য বিভাগ সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষকদের কাছ থেকে অনলাইনে অ্যাপসের মাধ্যমে আবেদনের প্রেক্ষিতে ৩৬ টাকা কেজি দরে ১৪% আদ্রতা রেখে ধান ক্রয় করছে।










