ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা সদর থেকে কেওড়া ইউনিয়নের সারেঙ্গল সড়কের সংগ্রামনীল খালের পার নামক স্থানে একটি কালভার্টের স্লাফ প্রায় ১ সপ্তাহ যাবৎ ভেঙ্গে যান ও মানুষের চলাচলে বিপদ জনক ঝুকির সৃষ্টি করেছে। যে কোন সময় অসর্তকভাবে মানুষ ও যানবাহন গভাদিপশু গর্তেপরে বড় ধরণের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
এলজিইডি বিভাগের এই সড়কটিতে এই ধরনের ঘটনার পর মানুষের চলাচলের ঝুকি রোধে কোন পদক্ষেপ এখনপর্যন্ত নেয়া হয়নি। তবে, ক্ষতিগ্রস্থ অংশটুকু নিরাপদ করার জন্য স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদও চোখ বন্ধ করে রেখেছে। অথচ এই কাজটুকু ঝুকিমুক্ত রাখার জন্য সামান্য উদ্যোগই যথেষ্ঠ বলে এলাকার মানুষ অভিমত প্রকাশ করেছে।
এর পূর্বে মাটিকাটার কাজে ব্যবহৃত ভেকু কালভার্টটির উপর দিয়ে যাওয়ার সময়, এই ক্ষতি হয়। কেওড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদখান জানান বিষয়টি এলজিইডি বিভাগকে অবগত করা হয়েছে তবে,স্থানীয় ভাবে ইউনিয়ন পরিষদ কোন উদ্যোগ নেয়নি।










