ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি কালেক্টরেট ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতির নির্বাচন শনিবার ঝালকাঠি কালেক্টরেটে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাচনে সভাপতি পদে আব্দুর রব হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে সুমন শরীফ এবং সাংগঠনিক সম্পাদক এনায়েত ফরাজি নির্বাচিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ নাজিরের কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
৭০জন ভোটার সদস্যর মধ্যে ৬১জন ভোট প্রদান করেন। ১৫টি পদে ৩৬জন প্রতিদন্ধিতা করেছে। ৭সদস্যর নির্বাচন পরিচালনাকারী কমিটির মোঃ রফিকুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে এবং মোবাচ্ছের আলী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন।










