ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি কালেক্টরেট ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতির নির্বাচন শনিবার ঝালকাঠি কালেক্টরেটে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাচনে সভাপতি পদে আব্দুর রব হাওলাদার, সহসভাপতি মোঃ সোহরাফ খান, আঃ ছালাম ও সাধারণ সম্পাদক পদে সুমন শরীফ সহসাধারণ সম্পাদক মোঃ নাসির খালিফা ও মোঃ জালিল হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ আফজাল মল্লিক, কোষাধ্যক্ষ মোঃ এনায়েত ফরাজী, প্রচার সম্পাদক মোঃ রহিম মিলন, ক্রীড়া মোঃ মোকসেদ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাসার ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফজলুর রহমান ও কার্যনির্বাহী সদস্য মোঃ হানিফ খান, মোঃ জয়নাল আবেদীন ও মোঃ খায়রুল ইসলাম নির্বচিত হয়েছেন ।
সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ নাজিরের কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ৭০জন ভোটার সদস্যর মধ্যে ৬১জন ভোট প্রদান করেন। ১৫টি পদে ৩৬জন প্রতিদন্ধিতা করেছে। ৭সদস্যর নির্বাচন পরিচালনাকারী কমিটির মোঃ রফিকুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে এবং মোবাচ্ছের আলী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন।










