ঝালকাঠি প্রতিনিধিঃ
শারীরিক প্রতিবন্ধী মোঃ আব্দুল কাইউম মৃধা একাই ৯ দফা দাবী বাস্তবায়ন করার লক্ষ্যে আন্দোলন শুরু করেছে। রবিবার মোঃ আঃ কাইউম মৃধা তার দাবী সম্ভলিত ব্যানার ঝালকাঠি প্রেসক্লাবের সামনে টাঙ্গিয়েছে। কাইউম(৫২) ঝালকাঠি সদর উপজেলার পিপলিতা গ্রামের মোঃ সোবাহান মৃধার পুত্র। কাইউম জানায় এখন সে পোস্টার,লিফলেট দিয়ে তার দাবী বাস্তবায়ন তুলে ধরা হচ্ছে। ঈদ উল ফিতরে পরে সে প্রধানমন্ত্রীল সাথে স্বাক্ষাৎকরে তার দাবীর কথা তুলে ধরবেন। এর পরেও কিছু না হলে তিনি আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন।
দাবীগুলোর মধ্যে রয়েছে কোন নারী ঘোপনে ডিভোজ দিতে পারবে না, কোন কাজী, এ্যাডভোকেট ও ম্যাজিস্ট্রেট তদন্ত ছাড়া কাগজে স্বাক্ষর করতে পারবে না, নারী যদি স্বামীর ঘর করতে ইচ্ছুক না থাকে তবে ৩ মাস পূর্বে স্বামীকে লিখিত জানাতে হবে। কোন নারী না বালক শিশু রেখে ৯ বছরের পূর্বে ২য় বিবাহ করতে পারবে না। স্বামীর সংসারে বসে মোবাইলে পরকিয়া সর্ম্পক করতে পাবে না। পুরুষের বেলায় অনুরূপ পরকিয়া সম্পর্ক করা যাবে না। স্বামীকে কোন নারী তালাক দিতে হলে পূর্বের সম্পূর্ণ সম্পদ যাহা কেবল স্ত্রীর জন্যই ব্যায় হয়েছে তাহা পরিপূর্ণভাবে ফেরৎ দিতে হবে। নারীর দেনমোহর দার্যকৃত টাকা ছেলের সম্পদ দেখে নির্ধারণ করতে হবে। এছাড়াও জানান তার এই দাবী বাস্তবায়নের অর্থের উৎস হিসেবে সরকারের প্রতিবন্ধি ভাতা থেকে ব্যায় করতে হচ্ছে।
কাইউম জানান,তিনি ২০০৯সালে তার প্রথম স্ত্রী ছালমা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। ২০১০সালে তিনি ২০১০ সালে ঝালকাঠি পৌরসভার বিকনা এলাকার মালেক সিকদারে কন্যা রূপা আক্তার কচিকে বিবাহ করেন। তাদের ৩টি সন্তানের জন্মের পরে ২০১৯ সালে ২ মার্চ তার দ্বিতীয় স্ত্রী রূপা আক্তার কচি তার গর্ভজাত ৩সন্তান ফেলে রেখে পালিয়ে গেছেন। বর্তমানে তার পুত্রসন্তান টেকনিক্যাল স্কুল ও কলেজের ১০ক শ্রেণির ছাত্র। কন্যা পিপলিতা মাধ্যমিক বিদ্যালয় ৯ম শ্রেণির ছাত্রী ও ছোট কন্যা সন্তান মাদ্রায় শিশু শ্রেণিতে পড়া শুনা করছে। কাইউম মৃধা পেশায় ওয়ার্কশপ মেকানিক ও কর্মী। তার ২য় স্ত্রী চলে যাওয়ার পরে এই সন্তানদেরকে লালন পালন ও গৃহস্তলি সকল কাজ করে কাজ করতে হচ্ছে ফলে সে তার পেশার আয়ের পথ বাধাগ্রস্থ হচ্ছে। তিনি সন্তানদেরকে গৃহস্থলি কাজে নিয়োজিত করলে তারা লেখায় পড়ায় ক্ষতিগ্রস্থ হবে। এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে তার বেলায় এই সকল ঘটনায় তিনি রাস্তায় দাবী আদায়ের লক্ষে নামতে বাধ্য হয়েছে বলে তার ব্যনারে উল্লেখ করেছেন।










