ঝালকাঠি প্রতিনিধিঃ
ইলিশ সংরক্ষনে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে সকাল থেকে মৎস্য বিভাগ ও প্রশাসনের অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ।
জব্দকৃত জাল নদী তীরে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করে ও ইলিশ স্থানীয় এতিমথানায় বিতরণ করা হয়। সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলার ৪৫ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানকালে নদীতে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। রাত থেকে সকাল পর্যন্ত মৎস্য বিভাগ প্রশাসন পুলিশের সহযোগিতায় ৪টি মোবাইল টিম ৯টি অভিযান পরিচালনা করছে।
জলা মৎস কর্মকর্তা জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষনে সুগন্ধা ও বিষখালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ সংরক্ষায় জেলা প্রশাসন ও মৎস বিভাগের এ অভিযান ৩ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।










