ঝালকাঠি প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষনে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে সকাল থেকে মৎস্য বিভাগ ও প্রশাসনের অভিযান চলছে।গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৩০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দকৃত জাল নদী তীরে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করে ও ইলিশ স্থানীয় এতিমথানায় বিতরণ করা হয়।
২১ দিনে এ পর্যন্ত জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় ১৬৭ টি মোবাই কোট ও ৩২২টি অভিযান পরিচালনা করে। এতে ২৬টি মামলায় ১৮ জেলেকে ২৮ হাজার টাকা জরিমানা করে কারাদন্ড দেয়া হয়েছে। টানা ২২ দিন ইলিশ শিকার বন্ধ থাকার পরে আজ মধ্যরাত থেকে জেলারা ৪ জাহার জেলে ইলিশ ধরতে নদীতে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে।
জলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষনে সুগন্ধা ও বিষখালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৮হাজার মিটার কারেন্ট জাল ও ২৩০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ সংরক্ষায় জেলা প্রশাসন ও মৎস বিভাগের এ অভিযান আজ মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকবে।










