ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির নির্বাচনের ভোট গ্রহণ ৩০ জানুয়ারী কিন্তু এই নির্বাচনে বিএনপি ও জামায়েতে ইসলাম সমর্থিত কোন প্যানেল অংশগ্রহণ না করায় বিনা প্রতিদ্বন্ধিতায় আওয়ামীলীগ সমর্থিত প্যানেল নির্বাচিত হয়েছেন। বুধবার এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের ধার্য্য দিন ছিল।
জেলা আইনজীবি সমিতির সভাপতি পদে টানা একযুগ (১২ বছর) বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মান্নান রসুল নির্বাচিত হয়ে আসছেন এবং সাধারণ সম্পাদকের পদে এ্যাড. মোঃ বনি আমীন বাকলাই দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হচ্ছেন।
অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে এ্যাড. মঞ্জুর হোসেন ও এ্যাড. আব্দুল জলিল, যুগ্ম সম্পাদকের ৪টি পদে এ্যাড. মোঃ তরিকুল ইসলাম খোকন সিকদার, এ্যাড. মুঃ জাকারিয়া রহমান জিহাদ, এ্যাড. কার্তিক চন্দ্র দত্ত, এ্যাড. মোঃ আলামিন ফরাজী, অর্থ বিষয়ক সম্পাদক পদে এ্যাড. মোঃ আব্দুল আলিম, সম্পাদক ভিজিল্যান্স পদে এ্যাড. মোঃ মাহবুবুর রহমান তালুকদার, সম্পাদক লাইব্রেরী পদে এ্যাড. সঞ্জয় কুমার মিত্র, সম্পাদক ভতি উপপরিষদ পদে এ্যাড. মানিক লাল আচার্য্য এবং ৩টি নির্বাহী সদস্য পদে এ্যাড. মোঃ গোলাম কিবরিয়া জন্টু, এ্যাড. সন্জীব কুমার বিশ্বাস ও এ্যাড. মোজাম্মেল হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। আইনজীবি সমিতির সদস্য ও জিপি মীর রফিকুল ইসলাম আজম এই নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন।










