ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ৪দিন ধরে অরক্ষিত জেলা সদরসহ ৪টি উপজেলায় সেনাবাহিনীর তত্ত¡াবধায়নে পুলিশ স্বল্প পরিসরে কাজ শুরু করেছে। জেলার ৪টি থানায় নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করেছে।
সেনাবাহিনী পুলিশকে সাথে নিয়ে শহরের রাস্তাঘাটে টহল দিচ্ছে। পুলিশের একটি সূত্রে জানা গেছে, পুলিশের সদর দপ্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে অনেক গুরুত্বপূর্ণ অনলাইন সেবার কার্যক্রম ধ্বংস হয়েছে এবং সেকারণেই এই থানাগুলোতে অনলাইন সেবার পরিবর্তে প্রাথমিকভাবে অফলাইন সেবা চালু হয়েছে।
তবে রাস্তাঘাটে যানবাহন নিয়ন্ত্রণে শুক্রবার পর্যন্ত শিক্ষার্থী, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে কাজ করে যাচ্ছে। ঝালকাঠি সদর উপজেলায় মেজর রশিদ, নলছিটি উপজেলায় ওয়ারেন্ট অফিসার, রাজাপুর উপজেলায় ওয়ারেন্ট অফিসার ও কাঠালিয়া উপজেলায় ওয়ারেন্ট অফিসার দায়িত্বে রয়েছে। অন্তবর্তীকালীন সরকার গঠনের পরে লুটপাট, ভাঙচুর ও হামলার ঘটনা কমে আসছে।










