ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফারহান ৭ লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে যায়। এতে যাত্রীবাহী লঞ্চটি ফাটল ধরে।
শুক্রবার (১৮মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে ঝালকাঠি থেকে ছেড়ে আসা লঞ্চটি নলছিটি ঘাটে নোঙ্গর করে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে মল্লিকপুরে পর্যন্ত পৌছালে বাল্কহেড সাথে ধাক্কা লাগে। পরে লঞ্চটি একটি চরে নোঙর করে যাত্রী দের নামিয়ে দেয়।
তবে কারো হতাহতের কোন খবর পাওয়া যায়নি । পরে যাত্রীদের অন্য আরেকটি লঞ্চে উঠিয়ে দেয়া হয়।










