ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির আইনজীবি সহকারী সমিতির নির্বাচন বৃহস্পতিবার। ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ৫টি পদে সরাসরি ভোট গ্রহণ ও ২টি পদে বিনা প্রতিদন্ধিতায় ২জন নির্বাচিত হয়েছেন। আইনজীবি সহকারী সমিতির ১৭১জন ভোটার সদস্য রয়েছে।ঝালকাঠি আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মোশাররফ হোসেন হাওলাদার নির্বাচন পরিচালক হিসেবে দায়ীত্ব পালন করবেন। সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত আইনজীবি সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ করা হবে। ৫টি পদে ১০জন প্রতিদ্বন্ধিতা করছে।
নির্বাচনে সভাপতি পদে আবুল হোসেন মল্লিক ও ইসমাইল হোসেন খান, সহসভাপতি পদে আলাউদ্দিন সিকদার ও জয়নাল গাজী, সম্পাদক পদে রবিউল ইসলাম ও আরিফ হোসেন, সম্পাদক ভিজিলেন্স পদে আঃ রশিদ হাওলাদার ও গোলাম সরওয়ার সেন্টু, ভর্তি উপ-পরিষদে আঃ জলিল খান ও মাসুম ঢালী এদের মধ্যে দ্বিমুখী প্রতিদ্বন্ধিতা হচ্ছে। যুগ্ম সম্পাদক ২টি পদে সৈয়দ হান্নান ও মোঃ রনি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে।










