ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ছাত্রদল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের বাইপাসমোড় ছাত্রদলের প্রধান কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার একই স্থানে শেষ হয়। উপজেলা ছাত্রদল এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
এ সময় উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আল-ইমরান কিরন, উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সহ স্থানীয়, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী অংশ নেয়।










