ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌর এলাকায় পয়নিষ্কাশন ব্যবস্থা নিয়ে পৌর নাগরিক ভোগান্তির শিকার হচ্ছে। তবে সর্বাধিক ভোগান্তির শিকার হচ্ছে বাজার এলাকার দোকানী ও ক্রেতা বিক্রেতারা। বৃষ্টি হলেই মাছ ও বিভিন্ন নোংড়া ড্রেন উপচে ভেসে উঠে।
এই এলাকায় পৌরসভার একজন পরিচ্ছন্নকর্মী রাতে একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে তবে সারাদিনই ক্রেতা বিক্রেতাদের ভোগান্তিতে পরতে হয়।
এরই মধ্যে মাংস বাজারের কসাইরা পরিস্কার পরিচ্ছন্নতার উদাহরণ সৃষ্টি করেছে। মাংসের বাজারে ১৫টি স্টল আছে এবং মাংস বাজারে মাংস বিক্রেতারাই নিজেরাই ব্যক্তিগত উদ্যোগে সবাই মিলে তাদের অঙ্গনটি সার্বক্ষনিক ধুয়ে মুছে পরিস্কার করে রাখে এবং ড্রেনগুলিও নিজেরাই পরিস্কার করে ময়লা আবর্জনা অপসারণ করে।
প্রায় ৫ বছর ধরে ঝালকাঠির পৌরসভার কসাইখানা জরাজীর্ণ এবং তারই চারপাশে পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা শহরের নোংরা আবর্জনা ফেলে এলাকাটিতে মানুষের চলাচল বন্ধ করে ফেলেছে এবং মাংস বিক্রেতারা একারণেই তাদের চত্বরেই গরু, ছাগল বিক্রয়ের জন্য জবাই করে।
জবাই করা পশুর রক্তসহ বর্জ্য তারা সাথে সাথে অপসারণ করে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। বাজার এলাকায় যে মাংস বাজারে গেলে এই পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়টি চোখে পরবে। মাংস বাজারের বিক্রেতারা জানান যে, তারা তাদের এখানে পৌরসভার কোন পরিচ্ছন্নকর্মী নেই তারা নিজেরাই তাদের জয়াগাটি পরিস্কার পরিচ্ছন্ন করে রাখে।










