ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার নুরুল্লাপুর গ্রামের হত্যা মামলার আসামী মিলন ফরাজী(৪৫) ও ফিরোজ বেপারীকে(৪০) আদালত দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে এবং তাদেরকে থানায় আনা হয়েছে। বুধবার রিমান্ড সুনানির শেষে ঝালকাঠির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেছেন। গত ১১ মার্চ একই গ্রামের বাদল হাওলাদারের স্ত্রী মিনারা বেগমকে(৪৮) আসামীরা তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি করে নৃশংসভাবে হত্যা করে।
ঘটনায় ঝালকাঠি থানায় রবিবার নিহতের পুত্র মাসুদ হাওলাদার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে এবং পুলিশ এই দুজনসহ মিলন ফরাজীর পুত্র শান্ত ফরাজীকে(২০) গ্রেফতার করেছে। এই হত্যার অন্যতম আসামী রিয়াজ ফরাজী(৩৫) গ্রেফতার হয়নি পুলিশ হাত থেকে গ্রেফতার এড়িয়ে আত্মগোপন করে নিহত পরিবারের উপর হুমকী প্রদর্শন করে চলেছে মর্মে মামলার বাদী মাসুদ হাওলাদার দাবী করেছে। খোঁজ খবর নিয়ে জানা গেছে আসামী পক্ষ এলাকার চিহ্নিত সন্ত্রাসী প্রকৃতির এবং এলাকার মানুষ এদের বয়ে চুপসে থাকে।










