ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফ মিজানুর রহমান লালন এর সভাপতিত্বে উপজেলা কমিটির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান সোহেল ফরাজী, মোঃ রুহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।
দীর্ঘদিন ধরে নাচনমহল ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপন সকদার বিদেশে থাকায় সংগঠনের কার্যক্রম নিস্ক্রীয় হয়ে পড়েছে এবং সভার সিদ্ধান্ত অনুযায়ী নাচনমহল ইউনিয় আওয়ামী স্বেচ্ছাসেক লীগের কমিটি বিলুপ্ত করে মোঃ জয়নাল আবেদীন হাওলাদারকে সভাপতি ও নুরুল হক হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট নাচনমহল ইউনিয়ন কমিটি গঠন করা হয়।










