ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলা ও পৌর যুবদলের আহŸায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সালাহউদ্দিন শাহীনকে উপজেলা যুবদলের আহŸাক ও পলাশ সজ্জনকে সদস্যসচিব করা হয়। এদিকে রুস্তুম শরীফকে পৌর যুবদলের আহŸায়ক ও সালাউদ্দিন রাজকে সদস্যসচিব করা হয়।
জেলা যুবদলের আহŸায়ক শামীম তালুকদার ও সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান এ কমিটির অনুমোদন দেন। শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। শুক্রবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের নির্দেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয় বলে দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি কামরুজ্জামান দুলাল সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। উপজেলা ও পৌর যুবদলের আহŸায়ক কমিটি দুটি ৩১ সদস্য বিশিষ্ট করা হয়েছে।
উপজেলা যুবদলের কমিটিতে সিনিয়র যুগ্ম আহŸায়ক করা হয়েছে শফিকুল ইসলাম লাভলুকে। যুগ্ম আহŸায়করা হলেন মো. জিয়াউল কবির মিঠু, মো. নুরুজ্জামান শিমুল, মো. রেজওয়ানুল হক, রফিকুল ইসলাম সুমন ও জিয়া উদ্দিন বাবলু। পৌর যুবদলের কমিটিতে সিনিয়র যুগ্ম আহŸায়ক করা হয়েছে মো. বশির তালুকদারকে। যুগ্ম আহŸায়করা হলেন মো. মাসুদ খান, সোহাগ মুন্সি, সোহাগ সিকদার, সাইফুল ইসলাম রাজিব, রাসেল হাওলাদার ও বায়েজিদ জোমাদ্দার।










