ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরন করেছেন পাওতা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও রিকোভারী এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক, অলিউল ইসলাম লিটন।
অলিউল ইসলাম লিটন এর ভাগিনা অস্ট্রেলিয়া প্রবাসী মুহম্মদ হাসান সুমনের অর্থায়নের এ ঈদ উপহার প্রদান করা হয়।
আজ ০১ মে রবিবার দুপুরে পাওতা গ্রামের তিন শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ বস্ত্র শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। এ সময় অলিউল ইসলাম লিটন এর বড় ভাই জহিরুল ইসলাম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে এ সামগ্রী বিতরণ করেন।










