ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদার উপজেলার নবগ্রাম মডেল হাইস্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বরণ উপলক্ষে রবিবার সকাল ১১ টায় কলেজ সভাকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের পরিচালনা পরিষদের সভাপতি সভাপতি জিনাত তাজমিন লিলি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অনুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইর্কোট বিভাগ বিজ্ঞ বিচারক মো.মোস্তাফিজুর রহমান,জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ,সমাজ সেবক মো.আনিচুল হক,মো. আলী আজগর ফকির,মো. হেমায়েত উদ্দিন আকন,ফরিদুল ইসলাম খসরু, ফজলুল হক সরদার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মজিবুর রহমান মোল্লা ও বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন খান প্রমুখ। এসময় অতিথিরা একাদশ শ্রেণির শিক্ষার্থীদে ফুল দিয়ে বরণ করে নেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন,বর্তমান সরকার শিক্ষা বাবস্থাকে উন্নত করা জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়া ল্যাব স্থাপন,জাতিয়করনসহ সব ধরনের সহযোগীতা করছেন। তাই দেশে শিক্ষার হার বেরেছে।
এখোন শহরের শিক্ষা প্রতিষ্ঠানের মত গ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠানও ভালো ভাবেলেখা পড়া করার সুযোগ পাচ্ছে ছাত্র ছাত্রীরা। ছেলে মেয়েদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষকদের সাথে অভিভাবকদেরও ভ’মিকা রাখতে হবে। অনুষ্ঠান সঞ্চলনা করেন নবগ্রাম মডেল হাইস্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো.আক্তার হোসেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।










