ঝালকাঠি প্রতিনিধি:
কান্তিপূর্ণ পরিবেশে ঝালকাঠির দুটি আসনে ২৩৭ টি কেন্দ্রে ভোট গ্রহন শেষে গননা চলছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ শেষে গননা শুরু করা হয়। দিনভর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের নৌকা প্রতীকে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ শাহজাহান ওমর,জাতীয় পার্টির মহাসচিবের উপদেষ্টা মো. এজাজুল হক (লাঙ্গল),জাকের পার্টির ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু বকর সিদ্দিক (গোলাপ ফুল) সহ ৮ জন প্রার্থী।
এছাড়াও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে আওয়ামী লীগের ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু (নৌকা),ন্যাশনাল পিপলস পার্টির ফোরকান হোসেন (আম),জাতীয় পার্টি (জাপা) মো. নাসির উদ্দিন (লাঙ্গল) প্রতীক প্রতিদ্ব›িদ্বতা করছেন।
ঝালকাঠি সদরসহ চার উপজেলার ৩২টি ইউপি ও দুটি পৌরসভায় ২৩৭ টি কেন্দ্র উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১৬৪ জন। এর মধ্যে নারী ভোটার ২ লক্ষ ৭২হাজার ৩৯৮ জন এবং পুরুষ ২ লক্ষ ৮১হাজার ৬৬০ জন।
নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৬ টি পুলিশ মোবাইল এল্ড স্ট্রাইকিং টিম, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন।










