ঝালকাঠি প্রতিনিধিঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠির দুই উপজেলায় তিনটি করে পদে ২৪ জনের মনোনয়পত্র বৈধ ঘোষনা। মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন অফিসে যাচাই বাছাই করে শেষে কাগজপত্রে ত্রুটি না থাকায় জেলা নির্বাচন অফিসার মোঃ আঃ ছালেক তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এতে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৮জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঝালকাঠির দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন সকলের মনোনয়পত্র বৈধ হয়েছে। দুই উপজেলায় তিনটি করে পদে ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আগামী ২ মে প্রতীক বরাদ্দ ও ২১ মে ঝালকাঠি ও নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।










