ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির গাবখান টোল প্লাজায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটোরিক্সা নিয়ে খাদে পড়ে। এতে নারী, শিশুসহ ১৪ জন নিহত হয় এবং আহত হয় ২৫জন।
খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গাবখান ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বুধবার দুপুর দুইটায় পৌর এলাকার পশ্চিম প্রান্তে পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রি গাবখান সেতুর টোল প্লাজায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকাল ৩টায় ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু-এমপি ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি উপস্থিত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল-পিপিএম সেবা, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম এর সাথে দূর্ঘটনার বিষয় খোঁজ খবর নেনে এবং ভবিষ্যতে এই ধরনের দূর্ঘটনা রোধে পরামর্শ প্রদান করেন। এসময় অন্যদের মধ্যে ঝালকাঠি পৌর মেয়র আলহাজ¦ লিয়াকত আলী তালুকদার, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, প্যানের মেয়র তরুণ কর্মকারসহ স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন এই পদ্মা সেতু হয়ে বরিশাল-খুলনা আঞ্চলিক সড়কটি ফোর লেন করার প্রক্রিয়া শুরু হয়েছে। যারা এই দূর্ঘটনায় নিহত ও আহত হয়েছে সরকারিভাবে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করার বিধান রয়েছে তা দ্রæত বাস্তবায়ন করা হবে।










