ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কার্য নির্বাহী পরিষদের সদস্যরা জেলা প্রশাসক মোঃ জোহর আলীকে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার সহযোগীতার জন্য ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন।
নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশসনের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) নাজমুল আলম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি উপস্থিত ছিলেন।










