ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির সদস্য খাঁন শহিদুল ইসলামের অনৈতিক কর্মকান্ডের প্রতিকার চেয়ে ঝালকাঠির ইট ভাটার পক্ষ থেকে মেরী ব্রিকস ফিল্ড এর পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে। এই ব্রিক ফিল্ড প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ হানিফ মিয়া আইনজীবি সমিতিতে লিখিত অভিযোগ উপস্থাপন করেছেন। জেলা আইনজীবি সমিতি বিষয়টি তদন্ত করছেন।
মেরী ব্রিকস-এর অভিযোগে প্রকাশ, এই প্রতিষ্ঠান থেকে ইট, বালি, সিমেন্ট নিয়ে এ্যাড খাঁন শহিদুল ইসলাম তার নিজের বাড়ির নির্মাণ কাজ করেন। কিন্তু ব্রিক ফিল্ড কর্তৃপক্ষের ৩৩ হাজার টাকা পাওনা না দিয়ে খাঁন শহিদুল ইসলাম তালবাহানা করছিল। তার কাছে বারবার তাগিদ দেওয়ায় সে এই ব্রিক ফিল্ড মালিককে হয়রানি করার জন্য এ্যাড খাঁন শহিদুল ইসলামের অনতিদূরে বসত বাড়ির গাছপালা মেরী ব্রিক্স এর কারনে ধোয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মর্মে এলাকায় একটি মানব বন্ধন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারনা চালানের ইস্যু তৈরী করেছে। ঝালকাঠির উত্তর পিপলিতা গ্রামে মেসার্স মেরী ব্রিক ফিল্ড পরিবেশ বান্ধব জিকজ্যাক ইটের ভাটা এবং এই ভাটার চিমনি থেকে কালো ধোঁয়া ফিল্টার হয়ে সাদা ধোঁয়া নির্গত হয় যা পরিবেশের জন্য ক্ষতি করে না। জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর কৃষি বিভাগ, উপজেলা প্রশাসনের মতামতের সার্বিক বিবেচনায় ২০২১ সালের নভেম্বর মাসে এই ইটের ভাটার নবায়ন করেছে।
কৃষি বিভাগের সূত্রে দাবী করা হয়েছে খাঁন শহিদুল ইসলামের বসতবাড়ি এলাকায় গাছপালায় বিশেষ করে সুপারি গাছে ভাইরাসজনিত সংক্রামনের কারনে পাতা শুকিয়ে ফেটে যাওয়ার রোগ দেখা দিয়েছে। এই ইট ভাটার শহিদুল ইসলামের অংশ ব্যাতিত মেরী ব্রিক্স ফিল্ডের আরো কাছাকাছি বনায়ন সবুজ ও স্বাভাবিক রয়েছে। এই ইট ভাটাটি ১০ বছর আগে ২০১২ সালে গড়ে উঠেছে। এতদিনের মধ্যে এই এলাকার কোনো পরিবারের পক্ষ থেকে ইট ভাটার চিমনির ধোঁয়া থেকে গাছপালাসহ পরিবেশের কোনো ক্ষতির অভিযোগ নেই। সম্প্রতি ১৫ দিন পূর্বে ইট ভাটা মালিকের পাওনা টাকা চাওয়ার পর থেকেই খাঁ শহিদুল ইসলাম ইট ভাটার মালিককে হয়রানি করার জন্য কোমর বেধে নেমেছে।










