কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় স্কুল পড়ুয়া কিশোরীদের মাসব্যাপী আত্মরক্ষার কৌশল কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।
গ্লোবাল অ্যাফেয়ারস কানাডার অর্থায়নে, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহয়তায়, রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এর আয়োজন করেন। উপজেলার ছয় ইউনিয়নের ১৫ জন স্কুলপড়–য়া কিশোরী এ প্রশিক্ষণে অংশ নেন। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। এ প্রশিক্ষণের মাধ্যমে কিশোরীদের মাঝে আত্মরক্ষার কৌশল, আত্মবিশ্বাস জাগিয়ে তোলা, নিজেদের অধিকার রক্ষা, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে অংশগ্রহণকারীদের ব্যবপক ধারনা দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের জেন্ডার স্পেশালিস্ট নাসরিন নাহার, সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশালিস্ট উম্মে আসমা খানম, এসআরএইচআর কমবেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ (সিইএমবি) প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট তৌফিক উল করিম চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশনের (আডিএফ) উপজেলা সমন্বয়কারী মো. আশরাফুল আলম, মনিটরিং এ্যান্ড ইভেলুয়েশন কো- অডিনেটর আতিকা সুলতানা, কমিউনিকেশন কো-অডিনেটর নওরিন মল্লিকসহ প্রকল্পের কর্মচারী ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।










