কাঠালিয়া প্রতিনিধিঃ- ঝালকাঠির কাঠালিয়া দক্ষিন কচুয়া গ্রামে মানষিক ভারসম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে দক্ষিন কচুয়া গ্রামের হাওলাদার বাড়ির নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলতে দেখে স্বজন ও প্রতিবাসীরা উদ্ধার করে। ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। মোঃ সাইফুল ইসলাম লাবলু (২৩) দীর্ঘদিন মাদকাসক্ত থাকায় মানষিক ভারসম্যহীন হয়ে পড়ে।
ইতে পূর্বে বিভিন্ন সময়ে সে একাধীকবার আত্মহত্যার চেষ্টা করেছিল। মা তাসলিমা ও ছেলে সাইফুল ইসলাম লাবলু তাং অনেক দিন যাবৎ একই ঘরে বসবাস করে আসছে। আজ মা তাসিলিমা বাজারে আসলে এ সুযোগে সাইফুল ইসলাম লাবলু ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করেন। মৃত্যুর সংবাদ পেয়ে ঘটঁনাস্থলে জান ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, ইউপি সদস্য ও সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ, নারী ইউপি সদস্য মোসাঃ শাহনাজ পারভীনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।










