ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নে পিরন্ডা গ্রামের মোঃ রুবেল ফকিরের বাড়িতে বুধবার দিবাগত রাত ২টার সময় রুবেলের বৃদ্ধ মা মনোয়ারা বেগম ও ভাবি মোসাঃ সীমা বেগম বাড়িতে ছিলেন। বাড়িতে এই দুই মহিলা একাকী থাকার সুযোগ নিয়ে বাড়ির কেচিগেট ভেঙ্গে প্রায় দেড়ঘন্টা লুটপাট চালায়।
বৃদ্ধ ও অসহায় নারীদের হাত, পা ও মুখ বেধে তারা এই বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণ ও ২লাখ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও বাড়ির কিছু মূল্যবান দলিলপত্র এরা হাতিয়ে নেয়। প্রতিবেশী মোঃ সাইদুর ফকির (৪২) মোঃ সাইফুল ফকির (৩৬), মোঃ মোস্তফা ফকির (৪৫) ও মাসুদ ফকির (২৯) সহ আরও অজ্ঞাতনামা ৪/৫জন ছিল। প্রতিবেশী এই পরিবারদের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। এ ব্যাপারে ঝালকাঠি থানায় মোঃ রুবেল ফকির বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।










