ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ৫৪ হাজার পরিবার মধ্যে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করবে। ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে এই পণ্যের মজুদ ভান্ডার গড়ে তোলা হয়েছে। প্রথম কিস্তিতে এই পরিবার গুলো ২ কেজি চিনি, ২ কেজি ডাল, ২লি. তেল বিক্রি করা হবে এবং দ্বিতীয় দফায় এই পন্যের সাথে ২ কেজি ছোলা বুট বিক্রি করা হবে।
নিম্ব আয়ের পরিবারগুলোকে চিহ্নিত করার জন্য জনপ্রতিধিদের মাধ্যমে জেলা প্রশাসনে তালিকা দেয়া হয়েছে এবং কার্ড পদ্ধতিত্বে এই পণ্য শুধুমাত্র তালিকাভুক্ত পরিবারগুলো কিনতে পারবেন। ঝালকাঠিতে এখনপর্যন্ত ২০ হাজার লিটার সোয়াবিন তেল, ১ লক্ষ ৯ হাজার কেজি করে অন্যান্য পণ্য মজুদভান্ডার গড়ে তোলা হয়েছে। ইতোপূর্বে এই পণ্য বরিশাল থেকে ডিলারদের মাধ্যমে আনা হয়। ডিলাররা বরিশালে সোনালী ব্যাংকে বরাদ্ধের অনুকূলে টাকা জমা দিতে হয়।
কিন্তু এখন থেকে ঝালকাঠির ব্যাংকে টাকা জমা দিয়ে বরাদ্ধকৃত অনুকূলে পণ্য নিতে পারবে ডিলারগণ। ঝালকাঠিতে ডিলারদের সহায়তা করার জন্য জেলা প্রশাসন পণ্যগুলি ২ কেজি করে প্যাকেটজাত করে ডিলারদের মধ্যে সরবরাহ করবে।










