ঝালকাঠি প্রতিনিধিঃ
উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি এই ¯েøাগানকে সামনে রেখে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝালকাঠিতে ৫৩তম গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার সকাল ৯টায় ঝালকাঠি পৌরসভা চত্বর থেকে প্রকৌশলীদের শোভাযাত্রা বের হয়। ঝালকাঠি পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুককদার এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন।
এসময় অন্যদের মধ্যে প্যানেল মেয়র তরুন কর্মকার অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। সেখানে সমাবেশে আইডিইবি সংগঠনের জেলা শাখার সভাপতি প্রকৌশলী আবু হানিফ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী দিলীপ কুমার হালদার বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।










