নিজস্ব সংবাদদাতা:: ঝালকাঠিতে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এর আওতায় মুজিববর্ষ উপলক্ষে জেলা ক্রীড়া অফিসের ব্যাবস্থাপনায় ৪ টি মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্ভোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী এবং খেলা শেষে তিনি প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরণ করনে। জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন এর সভাপতিত্বে উদ্বোধনি ও সমাপনি অনুষ্ঠানে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিল ও সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু উপস্থিত ছিলেন। উদ্বোধনি ম্যাচে সরকারি উচ্চ বিদ্যালয় ও পৌর আদর্শ মাধমিক বিদ্যালয় অংশগ্রহন করেছে। অন্য দুটি দল হচ্ছে বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয় ও ইছানীল মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বৈদরাপুর মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে। জেলা প্রশাসক তার বক্তব্যে ছাত্রদের মাস্ক সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। তিনি ঝালকাঠিতে ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থিদের টিকা নেয়ার জন্য জরুরি ভিত্তিতে রেজিস্ট্রেশন করার জন্য পরামর্শ দেন।










