ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ৪ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নবগ্রাম মডেল হাই স্কুল এন্ড কলেজের ২টি একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ সকালে ফলক উন্মোচনের মাধ্যমে ভবন দুটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
‘রাজস্ব বাজেটের আওতায় নতুন ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় ৪ তলা ভীত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের ব্যয় ধরা হয়েছে ১কোটি ২৯ লক্ষ টাকা এবং নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৪ তলা ভীত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবনের ব্যয় ধরা হয়েছে ২কোটি ৯৬ লক্ষ টাকা। নির্মানাধিন ভবন দুটির বাস্তবায়নে রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার প্রমুখ। এছাড়া এসময় শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।