ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে সুগন্ধা ও বিষখালী নদীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪১ হাজার মিটার কারেন্ট জাল ও ৪৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। অভিযানের সময় জাল ফেলে রেখে নৌকা নিয়ে পালিয়েছে জেলেরা। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে সুগন্ধা নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করে ৪১ হাজার মিটার জাল ও ৪৭ কেজি ইলশ জব্দ করে মৎস্য বিভাগ। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে স্পিডবোট ও ট্রলার নিয়ে নদীতে নদীতে টহল দেয়া হচ্ছে।










